Short story, Features story,Novel,Poems,Pictures and social activities in Bengali language presented by Arghya Ghosh

লিমেরিক গুচ্ছ -- ৯



      লিমেরিক গুচ্ছ

                     

             

                 অর্ঘ্য ঘোষ


              মিথ্যে কিরে




ঘরহারারা ঘর পায় না দরদালানের ভীড়ে।
চোখের জলে ভিজছে মানুষ , ভিজছে নাকো চিঁঁড়ে।
ভাগ্যটা সেই বন্দী আজও লাল ফিতেরই ফাঁসে ,
ভোটবাবুরাই লুটছে  মজা প্রাসাদ চূড়ায় বসে।
আর যাব না ভোটতলাতে ,  মিছেই করি কিরে।


          ----০----



            কলির কেষ্ট



বাঁশি ছেড়ে অসি ধরে আজকের কেষ্ট।
 কথাটাতো মিছে নয় , বলাটাই কষ্ট।
        হরদম ছোড়ে বোম
        জয়ঢাকে পোড়ে রোম
কার ঘাড়ে কটা মাথা , বৃথা করে নষ্ট ?


              ----০----



            ছাগলের নীতিকথা 



  ছাগলে আর খায় না ঘাস , খাচ্ছে এবার ঘুঁস।
  উল্টো রামের রাজত্বে তাই হারাচ্ছে সব হুঁস।
 ধার করা সব বিদ্যে নিয়ে ঝাড়ছে নীতিকথা।
 তাইনা শুনে আমজনতার গুলিয়ে যাচ্ছে মাথা।
ছাগলে সব নিচ্ছে চুষে , মোরা চুষছি লেবেনচুস।   


         -----০----



                হালফিল 




গা বাঁচিয়ে চলছি সবাই , দরজা দিয়ে খিল ,
ভাত দেবার নেইকো মুরোদ,মারছি শুধু কিল।
      তিলক কেটে হরি হরি 
      ভাবের ঘরে চলছে চুরি  
মিছে তো নয় , সবাই জানে চিত্রটা হালফিল।


          ------০-----         
    


        
      

No comments:

Post a Comment