Short story, Features story,Novel,Poems,Pictures and social activities in Bengali language presented by Arghya Ghosh

লিমেরিক গুচ্ছ -- ১৩






        লিমেরিক গুচ্ছ

                       


                

                অর্ঘ্য ঘোষ


     

                 স্কুলের হাল





ইস্কুলেতে ছাত্র নেইকো , মাস্টারেরা  বাছছে বসে চাল ,
ভোটের তাড়ায় পাড়ায় পাড়ায় স্কুল হলে হবেই এমন হাল ,
   কোথাও আবার মাস্টার নেই , ছাত্র আছে মেলা ,
    সেসব স্কুলে দিন রাত্রি পড়ছে শুধু তালা 
 ঠাণ্ডাঘরের নেতাবাবুরা মোদের নিয়ে খেলেছে চিরকাল।



           -----০-----




                রঙ বদলে





 মানুষগুলো একই আছ ,শুধু বদলে গ্যাছে রঙ।
 তারাই এখন দেখায় মোদের পুরনো সেই  সঙ।
     তাইনা না দেখে হাসছি বোকার হাসি,
     এসো না ভাই, এবারএকটু ঝেড়ে কাশি
তাহলে আর দেখতে মোদের হবে নাকো নিত্যনতুন ঢঙ।



              -----০-----



           

                 প্রধান




প্রধান হয়েছে পঞ্চার বৌ , নেতা চালায় পঞ্চায়েত।
 পঞ্চজনে পাঁচ কয় , পঞ্চা বাড়ায় জমি -জিরেত।
   প্রধান হয়ে পঞ্চার বৌ বদলে ফেলে ভোল 
     টানেছে শুধুই নিজের পাতে ঝোল।
নেতার সঙ্গে ষড় করে আজ পঞ্চার বৌ বেচছে পঞ্চায়েত।




          ------০-----        





               পড়ুন / পড়ান 




             নজর রাখুন / সঙ্গে থাকুন 


          ১৯  নভেম্বর থেকে প্রতিদিন সকাল ১০ টার মধ্যে প্রকাশিত হচ্ছে





                ধারাবাহিক উপন্যাস 



                       সালিশির রায় 

                                                                

সালিশি সভার রায়ে সর্বস্ব হারানো এক আদিবাসী তরুণীর ঘুরে দাঁড়ানোর , অন্যকে দাঁড় করানোর মর্মস্পর্শী কাহিনী অবলম্বনে ধারাবাহিক উপন্যাস --

                   


                                                                  


খুব কাছে থেকে দেখা আদিবাসী সমাজের এক তরুণীর মর্মান্তিক পরিণতির ঘটনা । একসময় ঘটনাটি নিয়ে সংবাদ মাধ্যমে তোলপাড় হয়েছিল। কিন্তু সংবাদ মাধ্যমের নজর এড়িয়ে গিয়েছিল অনেক ঘটনা।সেই ঘটনাই তুলে ধরা হয়েছে এই কাহিনীতে। আদিবাসী সমাজের ভাষা আলাদা , কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভাবের প্রকাশও আলাদা। কিন্তু দুঃখ , জ্বালা , যন্ত্রণার অভিব্যক্তি মনে হয় মানুষ মাত্রেরই এক।সেই সব জ্বালা যন্ত্রনার অভিব্যক্তি বৃহত্তর সমাজের উপযোগী ভাষা এবং ভাবের প্রকাশ ভঙ্গিতে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। ত্রুটি -বিচ্যুতি থাকাটাই স্বাভাবিক।তাই সবিনয়ে আগাম মার্জনা চেয়ে নিচ্ছি। একটাই প্রার্থনা , ভালো লাগলে বলুন , বলুন খারাপ লাগলেও।ধন্যবাদ। 

     

                ------০------ 

               
               

No comments:

Post a Comment