Short story, Features story,Novel,Poems,Pictures and social activities in Bengali language presented by Arghya Ghosh

কবিতাগুচ্ছ--৪

 



     মরিচার আভাষ 

                     

      

      অর্ঘ্য ঘোষ



একটা না একটা প্রিয় জানলা 


আমাদের সকলেরই থাকে। 


যার সামনে দাঁড়িয়ে 


সুন্দর হতে হয় , 


প্রেমিক হতে হয় ,


কবি হতে হয় 


একদিন আমাদের সব্বাইকে।


একটা না একটা বিশ্বাসী সেতু 


আমাদের সকলেরই থাকে ,


যার উপর দাঁড়িয়ে 


কৃতজ্ঞ হতে হয় , 


সাহসী হতে হয় 


বিশ্বাসী হতে হয় 


একদিন আমাদের সব্বাইকে।


আমাদের এইসব প্রিয় জানলা বা সেতুরা 


হারিয়ে গেলে আমরাও হারিয়ে যায়।


হারিয়ে যেতে হয়।


জানলার গরাদে তখন মরিচার আভাষ।  


-----০----




   বিবর্ণ অ্যালবাম  

           

       অর্ঘ্য ঘোষ


এখন আমাদের সুখ নেই।


সবার মনে ঢুকে গ্যাছে 


অজানা এক অসুখ।


আমরা কেউ ভালো নেই 


কালো ছায়া গ্রাস করে নিয়েছে 


আমাদের সব আলো।


মনের কথা মনেই থাকে।


মুখের কথা মুখে ,


সব খেয়েছে অজানা অসুখে।


সেই অসুখেই হারিয়ে গ্যাছে 


কত না সুখ স্মৃতি।


চৌহাট্টা গ্রামের ভোরবেলা 


ছোট লাইনের ট্রেনে দেখা 


ভালো লাগা সেই মুখ।


এমনই কত নষ্টালজিক সুখ  ,


খুঁজি  আঁতিপাতি 

কত প্রিয় নাম আজ 

শুধুই ধূসর স্মৃতি।

বৃথাই পাতা উলটাই 


বিবর্ণ অ্যালবাম।


  ---০---   



 দুঃসময়ে 

   অর্ঘ্য ঘোষ 


এখন ঘোর দুঃসময়  ,


ভিখারীর লাইনে দুহাত পেতে 


দাঁড়াতে শিখে গ্যাছি আমরা সবাই।


নতজানু হতে হতে 


মেরুদণ্ডহীন হয়ে যাচ্ছি ক্রমশ।


দর্পণে বহুকাল দেখি নি মুখ ,


এত যুগ পরে এখনও আমাদের গালে


লেগে আছে সেই বানরের লোম।


এ দুঃসময়ে দর্পণ থেকে ফিরিয়ে মুখ 


কোথাই লুকায় ? 


   ---০---     
    

    সুদখোর      

     অর্ঘ্য ঘোষ 


নাম তার রাম দাস  -  সুদখোর মস্ত ।


   সদা সুদ নিতে ব্যস্ত  -  তার  দুই হস্ত ।।


          নাও ধার - দাও সুদ


           সুদে সদা- থাকে বুঁদ


  পাড়া আর পড়শি - তার ভয়ে ত্রস্ত ।।

    ----০----


     



    কবি ও কবিতা বিষয়ক

        কিছু অনুভূতি

   

           অর্ঘ্য ঘোষ


 কবিকেও সঙ্গে নিও 


তোমরা কবিকেও সঙ্গে নিও 


মধ্যরাতে যদি যাও শ্মশান।


যে কবি মরণের মুখোমুখি 


লেখে জীবনের জয়গান।


তোমরা কবিকেও সঙ্গে নিও 


যদি যাও ফুলের বাগান।  


যে কবি লেখে ঝড়া বকুলের গান। 


স্মৃতিকে কবর দেওয়ার আগে 


তোমরা কবিকে নিও ডেকে।


স্মৃতির প্রদীপ জ্বেলে যে কবি 


দেখে হারানো প্রিয়ার মুখ ।



কবিতারা বেঁচে থাকে 


এক একদিন  এ রকমও হয় ,


সব কবিতার রঙ হয়ে যায় সাদা -কালো।


বাস্তবের মতো সাদা 


মৃত্যুর মতো কালো।


এখন বাতাসে শুধু মৃত্যুর গন্ধ।


সব মানুষের মৃত্যু হয়।


সব ফুল ঝড়ে যায় , 


মুছে যায় সব রঙ 


শুধু কবিতার মতো মানুষেরা বেঁচে থাকে,


তাদের জন্যই কবিতারা রঙ ফিরে পায়।



কবিতা দাও 


তোমার মতোই অভিমান করে ,


কবিতারা গ্যাছে দুরে সরে ।


এখন কে আর দেখে 


কার চোখে মরণের প্রতিবিম্ব ভাসে।


শুধু জনা ক'য়  মানুষের বুকে 


জ্বলে যায় হলুদ সরষে খেত। 


জ্বলে পুড়ে খাঁক হয়ে যায় ,


ভেঙ্গে যায় সাজানো স্বপ্ন বাসর।


এ সময় কবিতা চাই।


কবিতাদের ফিরিয়ে দাও।



কবিতা লিখে যাব 


রঞ্জন তোরা পারিস তো 


একটা করে নষ্ট মেয়ে মানুষকে ভালোবাসিস।


ভালো করার চেষ্টা করিস।


একটা ঘর - সংসার দেওয়ার চেষ্টা করিস।


তাহলে তোদের নিয়েই 


আমি সারাজীবন কবিতা লিখে যাব। 



     ---০--- 

 

No comments:

Post a Comment