রূপকথার গল্প
অর্ঘ্য ঘোষ
সন্তানবতী স্ত্রীর কোলে
সন্তান আসবে বলে
তোমার চোখে ঘুম নেই সারারাত।
বরাদ্দ রেশন , সীমিত জল ,
জোড়াতালির সংসার।
তবু পড়শিরা দিয়েছে স্বাদ।
পরিজনের চরম আহ্লাদ।
রবিবারের সকালে সদ্য
ঘুমভাঙা তোমার
স্ত্রীর মুখ।
শুধু ধর্মঘটি কারাখানার
কনিষ্ঠ কেরানী তুমি নিঃশ্চুপ।
তবু পৃথিবী নানা গালগল্পে বিভোর ,
তোমায় চোখ ঠারে নির্মম ঘুমচোর।
সে যার যা করার করুক ,
মাঝরাতে বেসুরে গান ধরুক।
চলো ,আমরা বরং দাঁড়ায় চৌমাথায়।
একটু অন্তত সাহস দেখায়।
নাহলে নিজেদের বড়ো দুঃখী মনে হয়।
আর কোন দুঃখের কথা নয়।
অনাগতের প্রতীক্ষায় দিন গুনব।
আর নিটোল রূপকথার গল্প শুনব।
---০---
স্ত্রীর মুখ।

No comments:
Post a Comment