লিমেরিক গুচ্ছ
অর্ঘ্য ঘোষ
ইস্যু --১
ডাক্তার নেই হাসপাতালে , মাস্টার নেই স্কুলে।
মাথা ব্যথাও নেই আমাদের ,দিব্যি আছি ভুলে।
বেকারের হাহাকার
ইস্যু সেই কবেকার
মাঝে মাঝে ঢেউ ওঠে , তারপর যায় সব ঝুলে।
-----০-----
ইস্যু -২
দুর্বলের বল নেই , বিধবার ভাতা নেই ।
কল আছে জল নেই , চিত্রটা চেনা সেই।
সয়ে গ্যাছে সব আজ
নেই তাই কারো লাজ
তারই মাঝে কানকাটারা নাচেছে ধেই ধেই।
-----০----
ইস্যু --৩
হাজার গণ্ডা ইস্যু আছে , তবুও কেউ পায় না খুঁজে।
জেগেই সবাই ঘুমিয়ে আছে আয়েশে চোখ বুজে।
নেতারা সব তাবড় তাবড়
হাম বড়াইয়ের কাটছে জাবর ,
সবখানেতে ছড়িয়ে কাঁটা , মোরাই চলছি শুধু যুঝে।
-----০-----
ইস্যু -- ৪
রাজধানীতে পিক ফেলেছে শাসক দলের নেতা।
সেই ইস্যুতে বিরোধীরা বলছে নানান কথা।
কেউবা আবার বনধ ডেকে আগুনে দেয় ঘি
আমজনতা জানেই নাকো ব্যপারখানা কি।
ভোগ-ভোগান্তি হোক না যতই , কে'ইবা ঘামায় মাথা ?
-----০----
পড়ুন / পড়ান
নজর রাখুন / সঙ্গে থাকুন
১৯ নভেম্বর থেকে প্রতিদিন সকাল ১০ টার মধ্যে প্রকাশিত হচ্ছে
ধারাবাহিক উপন্যাস
সালিশির রায়
সালিশি সভার রায়ে সর্বস্ব হারানো এক আদিবাসী তরুণীর ঘুরে দাঁড়ানোর , অন্যকে দাঁড় করানোর মর্মস্পর্শী কাহিনী অবলম্বনে ধারাবাহিক উপন্যাস --
খুব কাছে থেকে দেখা আদিবাসী সমাজের এক তরুণীর মর্মান্তিক পরিণতির ঘটনা । একসময় ঘটনাটি নিয়ে সংবাদ মাধ্যমে তোলপাড় হয়েছিল। কিন্তু সংবাদ মাধ্যমের নজর এড়িয়ে গিয়েছিল অনেক ঘটনা।সেই ঘটনাই তুলে ধরা হয়েছে এই কাহিনীতে। আদিবাসী সমাজের ভাষা আলাদা , কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভাবের প্রকাশও আলাদা। কিন্তু দুঃখ , জ্বালা , যন্ত্রণার অভিব্যক্তি মনে হয় মানুষ মাত্রেরই এক।সেই সব জ্বালা যন্ত্রনার অভিব্যক্তি বৃহত্তর সমাজের উপযোগী ভাষা এবং ভাবের প্রকাশ ভঙ্গিতে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। ত্রুটি -বিচ্যুতি থাকাটাই স্বাভাবিক।তাই সবিনয়ে আগাম মার্জনা চেয়ে নিচ্ছি। একটাই প্রার্থনা , ভালো লাগলে বলুন , বলুন খারাপ লাগলেও।ধন্যবাদ।


No comments:
Post a Comment