Short story, Features story,Novel,Poems,Pictures and social activities in Bengali language presented by Arghya Ghosh

গানের ভেলা --১




কেয়াপাতার খেয়া 

       

   


     অর্ঘ্য ঘোষ  


কেয়াপাতার খেয়া মোদের


আজও যেন ভাসে।


হারিয়ে যাওয়া মুখগুলি সব


ফিরে ফিরে আসে।।


কানে যে গো ভোরবেলাকার


চেনা সে সুর বাজে।


চোখ দুটি মোর হারানো দিনের


আঁকা ছবি খোঁজে।


সেই যে কবে পথে নেমে


চলছে আজও পথচলা।


মাঝপথে থেমে যাওয়া


সেই কথাটি আজও হয় নি বলা।


আকাশ ভরা চাঁদের আলো


আজও তবু হাসে।


ভেসে চলে খেয়া খানি


শুধু তুমি নেই পাশে।
  

        ---০---

   



 প্রথম লেখা 

       

  অর্ঘ্য ঘোষ 


নয়ন চোঁয়ানো শিশিরে আমি


ভিজে গ্যাছি সারারাত একা একা।


ভুল করে ফুল দুহাতে তুলেছি


হয়নি তো কথা রাখা।


ভেঙে গ্যাছে স্বপন আমার


আধো স্বপনের মাঝে।


রেশ তবু হায় আজও খুঁজে যায়


বিশ্বভূবন মাঝে।


স্মরণের পাড়ে শুধু বারে বারে


হারানো স্মৃতিরা আজও ভীড় করে।


রামধনু রঙ দুহাতে মেখেছি


হয়নি তো ছবি আঁকা।


নয়নজলে হয়নি দেখা


প্রিয়ার প্রথম লেখা। 
 


---০---    






 ভালবাসার গান
             

    


    অর্ঘ্য ঘোষ


প্রথম আমার ভালোবাসা একটি কালো মেয়ে।


ভরিয়েছিল ভূবন আমার সোনার স্বপন দিয়ে।


অপ্সরী নয় , সুন্দরী নয় , নয় সে বনলতা।


তারই চোখে প্রথম দেখা বনের নির্জনতা।


সে এক সবুজ গাঁয়ের অবুঝ কালো মেয়ে।


ভরিয়েছিল ভূবন আমার সোনার স্বপন দিয়ে।


প্রথম আমার ভালোবাসা একটি কালো মেয়ে।


ভরিয়েছিল হৃদয় আমার প্রেমের পরশ দিয়ে।


সেই মেয়েটাই হারিয়ে গ্যাছে এখন কতদুরে।


তবু সেই মেয়েটাই আজও আছে সারা হৃদয় জুড়ে।


চোখের সামনে  ভাসে তার প্রথম লেখা চিঠি।


হাতছানি দেয় গোধুলি আলোর গুনুটিয়ার কুঠি।


পায়ে পায়ে পথ পেরিয়ে এসেছি অনেকে দুরে।


মন তবু হায় তারে পেতে চাই একটি বারের তরে।


   ---০---   





   স্মৃতির প্রদীপ  

         

    অর্ঘ্য ঘোষ 


একদিন তোমাদের পিছনে ফেলে 


চলে যাব মরণ যদি ডাকে ,


আসব না ফিরে আর শত আঁখিজলে।


জীবন যদি গো সেদিন জীবনের ছবি আঁকে।


অনুরাগ সেদিন যদি হৃদয় ভরায়


প্রিয়জন হয়ে যদি করো হায় হায়


ফেরা তবু হবে নাকো জীবনের বাঁকে।


পাও  যদি ভালোবাসার পরশ মাখা এতটুকু সুখ।


স্মৃতির জ্বেলে দেখে নিও আমার বিস্মৃত মুখ। 


  ---০---  





স্বপ্নের সদাগর   

   

   অর্ঘ্য ঘোষ


সাগরকে দেখে তুমি বললে 


নদী হয়ে একদিন আসবে।


বাগানকে দেখে তুমি বললে 


ফুল হয়ে একদিন হাসবে।


নদীর পাড়ে  আমি আজও আছি দাঁড়িয়ে।


ফুলের খোঁজে গ্যাছি শুধু হারিয়ে। 


বৃথা বয়ে গেল বেলা।


ভেঙ্গে গেল মিলনমেলা।


তুমি হাত দিলে না তো বাড়িয়ে


স্বপ্নেরা গেল তাই মাঝপথে হারিয়ে।  


আকাশকে দেখে তুমি বললে 


শুকতারা হয়ে একদিন জ্বলবে।


রঙধনু দেখে তুমি বললে 


রূপকথা একদিন বলবে।


আমি আকাশ হয়ে ছেড়েছি ঘর।


আজও আমি স্বপ্নের সদাগর।       


----০----

   

No comments:

Post a Comment