দিগনিশান
অর্ঘ্য ঘোষ
কাছেই কোন বাড়িতে
গৃহস্থের পোষা হাঁস
খেয়ে গ্যাছে চতুর শিয়ালে।
এখন হাহুতাশ মাথা কোটে
ওই বাড়ির চার দেওয়ালে।
বাড়ির কিনারে কিনারে
ঘোরে এক বৃদ্ধ মানুষ।
তার নিভন্ত বিড়ির আগুনে
ধরিয়ে নেয় সিগারেট
আধুনিক এক যুবা পুরুষ।
তাকে যেতে হবে অনেকটা পথ।
বৃদ্ধের কাছে সে নেয় চলার রসদ।
পৃথিবীর হিমবুকে থাকার জন্য
নেয় উত্তাপের সন্ধান।
এভাবেই প্রজন্মের পর
সঞ্চারিত হয় তাপ।
পথ চলার সুলুক সন্ধান।
হাহুতাশ ছাপিয়ে বাড়ির
দেওয়ালে ওড়ে এখন
দিগনিশান।
---০---
মিছিলের দিকে যাব
অর্ঘ্য ঘোষ
সময় মতো শোনার জন্য
বরং জমা থাক কিছু কথা।
এখন হাঁটার সময়।
পা ডুবিয়ে ডুবিয়ে
ধুলো ভর্তি রাস্তা মাড়িয়ে
মানুষের কালো মিছিলের
দিকে যাব।
সময় মতো দেখার জন্য
বরং অ্যালবামে আঁটা থাক ছবি।
এখন স্লোগান লেখার সময়।
দেওয়ালে দেওয়ালে
গ্রাম শহর ছাড়িয়ে
বেঁচে থাকার বীজমন্ত্র
লিখে যাব।
---০---
নতুন করে
অর্ঘ্য ঘোষ
শুধু বাঁচার জন্য বাঁচা হল অনেকদিন।
এসো এবার সাহসে ভর করে বাঁচি।
আবার বরং নতুন করে
সব কিছু শুরু করা যাক।
সাজিয়ে নিই ছক গুটি সংসার
সব কিছু মনের মতো।
উল্টোপাল্টা করেই দিই
অগোছালো জীবনযাপন।
নতুন করে সবকিছু সাজিয়ে বসি।
মাঝে মধ্যে মনে হয় বড্ড বেশি
দেরি হয়ে গ্যাছে।
তবু যে ক'টা দিন সময় আছে ,
এসো ভয়ানক ভাবে
নতুন কিছু করি।
পড়ন্তবেলার ভাঙা হাটে
সাহসে ভর করে কিছু অন্তত গড়ি।
সাহসে মানুষকে বেশ মানায় ,
বড়ো বেশিই মানায়।
জগৎ সংসার বড়ো কঠিন জায়গা ,
কোন লাগ ভেলকি লাগের খেলা নয়।
এখানে সাহসেই ভেলকি লাগাতে হয়।
---০---
কিছু কথা
অর্ঘ্য ঘোষ
তোমাকে হারিয়েছি সেই কবে
তবু আজও রয়ে গ্যাছো মনে।
সেদিনও কি জ্যোস্না ছিল মরা
এমনই এইখানে ?
যাওয়ার আগে বলেছিলে 'চলি'।
আমি বলেছিলাম , বলো আসি।
তুমি বলেছিলে , ওই একই হলো।
আমি বলেছিলাম , তবুও বলো।
আসি আমরা মুখেই বলি,
আসলে দুরত্বটাই বাড়িয়ে চলি।
আজও রাত দীর্ঘ থেকে দীর্ঘতর হয়।
নীল আলোর স্বপ্ন ভেঙ্গে যায়।
তোমার কথা মনে পড়ে বার বার ,
এদিকে এলে এসো অন্তত একটি বার।
ঘাস গালিচায় বসি মুখোমুখি।
কিছু কথা আজও রয়েছে বাকি।
----0----
নষ্ট হতে পারি না
অর্ঘ্য ঘোষ
নষ্ট হয়ে যেতে পারি ,
আমরা যে কেউ
যে কোন মুহূর্তে
যে কোন ভাবেই
নষ্ট হয়ে যেতে পারি।
আমরা যে কেউ
যে কোন মুহূর্তে
যে কোন ভাবেই
নষ্ট হয়ে যেতে পারি।
কিন্তু একটা নারীর জন্য নষ্ট হতে পারি না।
আমাদের সবার বুকের ভিতর এক নারী আছে।
প্রিয় সেই নারীর বুক ছুঁয়ে
ভালো হয়ে থাকার
প্রতিজ্ঞা করেছি।
তাই আমরা নষ্ট হতে পারি না।
কোনদিন, কোনভাবে।
আমাদের সবার বুকের ভিতর এক নারী আছে।
প্রিয় সেই নারীর বুক ছুঁয়ে
ভালো হয়ে থাকার
প্রতিজ্ঞা করেছি।
তাই আমরা নষ্ট হতে পারি না।
কোনদিন, কোনভাবে।
ছেঁড়া শার্ট ছেড়ে অনায়াসেই
পড়ে নিতে পারি পার্ট ভাঙা শার্ট।
কিন্তু প্রিয় নারীর বুক ছুঁয়ে
প্রতিজ্ঞা করেছি
মুখোশের ভিতরে নয়,
বাইরে বাইরে থাকব।
যেখানে থাকলে মানুষকে চেনা যায়।
পড়ে নিতে পারি পার্ট ভাঙা শার্ট।
কিন্তু প্রিয় নারীর বুক ছুঁয়ে
প্রতিজ্ঞা করেছি
মুখোশের ভিতরে নয়,
বাইরে বাইরে থাকব।
যেখানে থাকলে মানুষকে চেনা যায়।
আমাদের সবার বুকের ভিতরে এক নারী আছে।
সে নারীর কাছে আছে
অনুচ্চারিত প্রতিজ্ঞা।
তাই আমরা যে কেউ যা খুশী করতে পারি না।
সে নারীর কাছে আছে
অনুচ্চারিত প্রতিজ্ঞা।
তাই আমরা যে কেউ যা খুশী করতে পারি না।
--০০--
খবর জমা হয়
অর্ঘ্য ঘোষ
আমার পড়শি বাড়িতে
প্রায়ই অতিথিরা আসে।
আমি বারন্দায় বসে
তাদের আসা কিম্বা দেখি চলে যাওয়া।
যে ক'দিন অতিথিরা থাকে
কলকাকলিতে ভরে থাকে পড়শির বাড়ি।
তারপর অতিথিরা চলে গেলে
নেমে আসে হিম নীরবতা।
আমারও মন কেমন করে।
মনে হয় বেশ তো ছিল
ঘুরতে ফিরতে চোখাচোখি হত,
মনে হোত যেন আমাদের বাড়িতেই আছে।
যাওয়ার সময় অতিথিরা বলত
'কথা দাও যাবে একবার'।
প্রত্যুত্তরে ' যাব - যাচ্ছি ' মিনমিনে সুরে কথা
বলে আমার পড়শি।
পড়শির মিনমিনে কথা শুনে
মনে পড়ে যায় আমাদের বাড়ি
আত্মীয়-স্বজন আসেনি বহুদিন।
আত্মীয় স্বজন এলে বেশ লাগে।
তারা যেতে বললে আমি বলে দিতাম,
কথা দিলাম, দেখো একদিন ঠিক চলে যাব
কোন গোধুলি বেলায় কোন না কোন খবর নিয়ে।
কিন্তু আত্মীয়স্বজন আসেনি বহুকাল।
বহুকাল কেউ বলেনি যেতে।
তাই আমার খবর জমা হয়
কাউকেই দেওয়া হয় না।
প্রায়ই অতিথিরা আসে।
আমি বারন্দায় বসে
তাদের আসা কিম্বা দেখি চলে যাওয়া।
যে ক'দিন অতিথিরা থাকে
কলকাকলিতে ভরে থাকে পড়শির বাড়ি।
তারপর অতিথিরা চলে গেলে
নেমে আসে হিম নীরবতা।
আমারও মন কেমন করে।
মনে হয় বেশ তো ছিল
ঘুরতে ফিরতে চোখাচোখি হত,
মনে হোত যেন আমাদের বাড়িতেই আছে।
যাওয়ার সময় অতিথিরা বলত
'কথা দাও যাবে একবার'।
প্রত্যুত্তরে ' যাব - যাচ্ছি ' মিনমিনে সুরে কথা
বলে আমার পড়শি।
পড়শির মিনমিনে কথা শুনে
মনে পড়ে যায় আমাদের বাড়ি
আত্মীয়-স্বজন আসেনি বহুদিন।
আত্মীয় স্বজন এলে বেশ লাগে।
তারা যেতে বললে আমি বলে দিতাম,
কথা দিলাম, দেখো একদিন ঠিক চলে যাব
কোন গোধুলি বেলায় কোন না কোন খবর নিয়ে।
কিন্তু আত্মীয়স্বজন আসেনি বহুকাল।
বহুকাল কেউ বলেনি যেতে।
তাই আমার খবর জমা হয়
কাউকেই দেওয়া হয় না।
---০----

No comments:
Post a Comment