Short story, Features story,Novel,Poems,Pictures and social activities in Bengali language presented by Arghya Ghosh

গানের ভেলা --২




 গানের ভেলা 

               


  

     অর্ঘ্য ঘোষ


  তোমার চোখে



তোমার আঁচলে আকাশ তারা জ্বলে।
তোমার মুখে নদীর স্রোত কথা বলে।
তবু কেন আঁখি জলে ভাসো ,
ম্লান মুখে সকরুণ হাসো।
তোমার পরশে পৃথিবী ভিজে যায় নক্ষত্র জলে।


তোমার চোখেতে চোখ রেখে সব যায় গো ভুলে।
বিশ্বভূবন দেখতে পাই চাও যখন আঁখি খুলে।
জলভরা মেঘ দু'চোখে তোমার , যেন বৃষ্টি নামবে ,
সব রাগ অনুরাগে তোমার দুয়ারে এসে থামবে।
জানি একদিন ময়ূরপঙ্খী নাও এসে ভিড়বে কুলে।


 আমার বাগিচা আজ ভরে গ্যাছে ফুলে ফুলে।
 তুমি কি গো গ্যাছো আমার পথটি ভুলে।
 ফুলে ভরা শাখা দু'হাতে তোমার , কবে মালা তুমি গাঁথবে ,
 ভুলে ভরা বাসর ভেঙে কবে আর নীড় তুমি বাঁধবে।
 স্বপন ভেঙে দিয়ে তুমি কিগো আধো স্বপনের মাঝে যাবে চলে।


                   ----০---   


   

                     তুমি



   দু' চোখের বৃষ্টিতে একা একা তুমি অনেক ভিজেছো ।
   তাই কি গো আজও তুমি অভিমানহত হয়ে আছো।
        একাই চলেছো গ্লানিময় পথে
        একবারও ডাক নি তো সাথে 
   সব ভুলে বধুয়া আমার তুমি গো এবার আঁখি মোছ।


বুকভরা দুঃখ সয়ে কেন গো আজ পরদ্বারে করুণা যাচো।
কেন বার বার পথ হারিয়ে আবার ভুল পথ তুমি বাছো। 
    যদি গো পারো বারেক ফিরে দেখো 
    পথের বাঁকে বসে আছি মনে রেখো 
ঘর সংসার গুছিয়ে আবার তুমি গো এবার বাঁচার মতো বাঁচো।


              ----০----       

No comments:

Post a Comment