লিমেরিক গুচ্ছ
অর্ঘ্য ঘোষ
হারিয়ে গ্যাছে -- ৪
হারিয়ে গ্যাছে ভুত-পেত্নী - শ্যাওড়া গাছের ঝোঁপ।
ভুত আমার পুত বলা সেই ছড়াটা পেয়েছে তাই লোপ।
কেই বা এখন দুধ দাঁতটা জলে ফেলে ছোলা দাঁতটা চায়।
লেবুর পাতা করমচা যা বৃষ্টি ছেড়ে যা - সুর করে কে গায় ?
ভালোলাগার জিনিসগুলোয় পড়েছে আজ কালের খাঁড়ার কোঁপ।
---০---
হারিয়ে গ্যাছে --৫
দৈন্য দিনে স্বার্থ বিনে , কে'ই বা দেয় সেই আশ্বাস ,
কেই'বা বলে হাল ছেড়ো না , শ্বাস যতক্ষণ ততক্ষণই আশ।
মিথ্যা মেকীর এই দুনিয়ায়
অনেক কিছুই আজ আর নাই
আবার আছে সবই , শুধু হারিয়েছি বিশ্বাস।
----০----
বিনোদপুরে
বিনোদপুরে সেদিন ভোরে হয়েছিল হইচই মস্ত।
ডোবা ছেড়ে গাছে উঠে বসেছিল কই এক মস্ত।
রামের ডোবা শ্যামের গাছ
কার তাহলে হবে মাছ
তাই নিয়ে তর্কে মানুষেরা আজও ভারি ব্যস্ত।


No comments:
Post a Comment