Short story, Features story,Novel,Poems,Pictures and social activities in Bengali language presented by Arghya Ghosh

গানের ভেলা -- ৩



   গানের ভেলা 

               

            


       অর্ঘ্য ঘোষ
   

      পাওয়া



দিতে হলে সুখটাই উজার করে দাও
 তুমি শুধু দুঃখটা  বুকে ভরে নাও
   সুখের ভাগ চায় তো সবাই
   কে আর যেচে দুঃখ নিতে চায়
সব কিছু ভুলে তুমি সামনে তাকাও।



  ব্যাথা ভুলে আজ তাই মিলনের গান গাও।
   জীবন পাত্রটা শুধু স্বপ্নের সুখে ভরে নাও
       মনে মনে মানুষ যা চায়
        সবাই কি সব কিছু পায়
  সেই সান্ত্বনা আজ তুমি মনে খুঁজে নাও।



         ---০---




          তুমি


একা আকাশ যদি পৃথিবী ভাসাতে পারে
একা চাঁদ যদি গো ফুল হাসাতে পারে
তুমি কেন সেই স্রোত ভাসো না
কেন তুমি সেই হাসি হাসো না
তুমি কি গো অভিমানে শুধুই থাকবে দুরে।


একা নদী যদি সাগর  ভরাতে পারে ,
একা সূর্য যদি আঁধার সরাতে পারে ,
তুমি কেন অনুরাগে হৃদয় ভরো না
কেন কাঁজলা জল আঁচলাতে ধরো না।
তুমি কি গো শুধুই ভেসে যাবে নয়নের নীরে।


একা পাখির কূজন যদি পৃথিবী ভরাতে পারে ,
তুমিও তো মনটাকে বেঁধে নিতে পারো সেই সুরে।
সেদিন যদি গো তুমি আকুল আবেগে ভাসো
নতজানু হয়ে আমি বলব একটু ভালোবাসো
স্বপ্নের খেয়া বেয়ে  পৌঁছে যাব জীবনের পাড়ে।


                 ----০----





           
    

No comments:

Post a Comment