Short story, Features story,Novel,Poems,Pictures and social activities in Bengali language presented by Arghya Ghosh

লিমেরিক গুচ্ছ --- ৮


     লিমেরিক গুচ্ছ

                 
             

     


             অর্ঘ্য ঘোষ 


         স্বাস্থ্য শোক --- ১ 



হাসপাতালে রোগ সারে না , সবাই নাকি নার্সিংহোমে ছোটে ,
 সেথায় বসে কসাইরা সব ছুড়ি শানাই , পেলেই গলা কাটে।
        যেতে টাকা , আসতে টাকা 
         টাকা ছাড়া   সবই  ফাঁকা
 ভগবানের সাথেই মানুষ শয়তানের দ্বারেও মাথা কোটে।


     

          -----০---- 


       স্বাস্থ্যশোক --- ২


ঝাঁ চকচক বাড়ি আছে , গাড়িও আছে মেলা।
আসল ব্যাপার পরিষেবাতেই হচ্ছে হেলাফেলা।
     ডাক্তার নেই , চেম্বারেতে লাইন 
    মন্দ কি আর ? ব্যাপারখানা ফাইন , 
পড়লে রোগে বুঝছে সবাই বাবাজির নাম ঠেলা।


         -----০----



           স্বাস্থ্যশোক --- ৩ 




  মধ্যে মাঝে দাদা-দিদিদের ঘুম ভেঙে যায় ,খাঁকাড়ি দেন গলা  
   সরল সিধে মানুষ মোরা , এলো ভাবি দিন বদলের পালা। 
          সেই তো তাবিজ , সেই তো কবিরাজ 
           হাতুড়েরাই করছে এখন রাজ
     জীবন নিয়ে চলছে শুধু হাজার রকম তুকতাকেরই খেলা। 


                -----০-----



              স্বাস্থ্যশোক --- ৪ 




    তালিকাতেই বন্দী ওষুধ , মাথা কুটেও নাগাল মেলে না  ,
     বিমার কার্ডটা শুধু হাতেই ঘোরে , কাজেই আসে না।
        আজ হারিয়ে দিশা ঘুরছে মানুষ ফো-ফো করে ,
         কে জানে হায় সুযোগগুলো যাছে কোথাই উড়ে ?  
     মিলছে সবই , শুধু পিছন পানের দরজাটা চায় জানা।   

        

               ------০-----                 
        

No comments:

Post a Comment