Short story, Features story,Novel,Poems,Pictures and social activities in Bengali language presented by Arghya Ghosh

এইতো সমাজ - ১০


          এইতো সমাজ 

             ( ধারাবাহিক নাটক ) 

    

( মানুষ কেন বিপথে যায় , কি করেই বা ঘুরে দাঁড়ায় , সেই কাহিনীই এই নাটকে তুলে ধরা হয়েছে।স্কুল জীবনে লেখা সেই নাটকই ধারাবাহিক ভবে তুলে ধরা হল আপনাদের দরবারে । নজর রাখুন ।সঙ্গে থাকুন।ধন্যবাদ )
                           
               
                             অর্ঘ্য ঘোষ 





                      পঞ্চদশ দৃশ্য

( স্থান -একটা হোটেল। হোম থিয়েটারে হাল্কা সুরে গান বাজছে , ডেসিং গাউন পরিহিতা কৃষ্ণা  বসে চেয়ারে , সামনের  টেবিলে রেডিও খবরের কাগজ ও  প্লেটে ধূমায়িত এককাপ চা , পর্দা উন্মোচিত হওয়ার আগে নেপথ্যে ঘোষিতহবে মনে করুন এটা কলকাতার গ্র্যান্ড  হোটেল , বাড়ি থেকে পালিয়ে এসে কৃষ্ণা এইখানেই উঠেছে। তারপর পর্দা উন্মোচিত হয় )

কৃষ্ণা - বয়

বয় - কেয়া বাত মাইজী ?    ( বয়ের প্রবেশ )

কৃষ্ণা - ক'টা বাজেরে ?

বয় - জরুর সাতটা  হোবে।

কৃষ্ণা - তাহলে তো এক্ষুনি রাজধানী থেকে খবর আছে রে ,আচ্ছা তুই এখন যা। (বয়ের প্রস্থান এবং কৃষ্ণা সঙ্গে সঙ্গে
রেডিও  খোলে । রেডিও থেকে ভেসে ওঠে সাংবাদিকের কণ্ঠ )

নেপথ্যে  সাংবাদিক - আকাশবাণী , খবর পড়ছি বরুণ মজুমদার, এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বিগত আই,এ,এস পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে, এটা প্রকাশিত হয়েছে রাজধানী দিল্লি থেকে এ বৎসর ৩২৭ জন উত্তীর্ণ হয়েছেন।তার মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন মলয় শর্মা , ইনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। কিন্তু তার ভবিষ্যৎ কর্ম জীবনের জন্য সরকার তাকে বিনা শর্তে  মুক্তি দেন। বর্তমানে তিনি তারই জেলার জেলা শাসক নিযুক্ত হয়েছেন। ( সঙ্গে সঙ্গে রেডিও বন্ধ করে কৃষ্ণা পাশের খবরের কাগজটা  খোলে )

কৃষ্ণা- এইতো মলয়, মলয় তুমি সত্যি কত বড়ো হয়েছ। আজ তোমার কত দাম বেড়েছে , মলয় তুমি আমার স্বপ্নকে সত্যি করেছ। ( নেপথ্যে ফ্যাসে ফ্যাসে গলায় ভেসে আসে,"সেদিনকার সেই মলয় আর আজকের মলয় তো এক নাও থাকতে পারে") 

কৃষ্ণা - হ্যা সত্যিই তো ,আজ কি মলয় আমাকে মনে রেখেছে   ? ওতো অনেক দিন ছাড়া পেয়েছে , আমাকে হয়তো ভুলে গ্যাছে। এদিকে বাড়ীতে থেকে আনা টাকাগুলোও যে সব খরচ হয়ে গ্যাছে, কি করি এখন আমি ?  বাড়ি ফিরে যাব না , না , বাড়ি ফিরে যাওয়া আর আমার সাজে না, তবে কি করবো আমি ? চাকরির জন্য অনেক অফিস ঘুরেছি , আর শুধু শুনে এসেছি নোভ্যাকেন্সি, কি করি এখন আমি ?

( আবার নেপথ্য থেকে ফ্যাঁস ফ্যঁসে গলায় ভেসে আসে -"কেন যে ইঙ্গিত তুমি পেয়েছ সেই পথেই তুমি নামো , তাছাড়া তোমার উপায় নেই ")

কৃষ্ণা - হ্যা , ইঙ্গিত একটা পেয়েছি বটে , সেই ইঙ্গিত বড়ো নোংরা ,অনেক অফিসার কুৎসিত  ইঙ্গিতে আমার দেহটার  বিনিময়ে চাকরি দিতে চেয়েছে ,হ্যা দেহটাকেই মূলধন করে ওই দেহ ব্যবসায় নামব আমি , তাছাড়া আর কি'ই বা উপায় আছে আমার ? আজ মলয় আমাকে ভুলে বিয়ে করে বেশ সুখেই আছে , তা থাক,সারাজীবনটাই তো দুঃখে কাটলএখন যদি একটু সুখের মুখ দেখতে পায় তো পাক, ওর সুখে তো আমি সুখী।আর আমি ? ওই পাপের পঙ্কে নিজেকে পস্কিল করে তুললেও ,পঙ্কের মধ্যে যেখানে পঙ্কজের জন্ম সেখানে মলয়ের স্মৃতিটাকে নিয়েই বেঁচে থাকব।আজ মলয় আমাকে ভুলে যাক, কিন্তু আমি যে স্বপ্ন দেখতাম মলয় বড় হবে ,হ্যাঁ মলয় তো বড়ো হয়েছে, আমার সপ্ন তো সত্যি হয়েছে। তবে আর   কি ?  এখন থেকে আমার নাম আর কৃষ্ণা নয় , আজ থেকে আমি রুক্নিনী বাঈ।


                                                                                              ( পর্দা নেমে আসে )


 (  চলবে  ) 

নজর রাখুন / সঙ্গে থাকুন 

                শীঘ্রই আসছে 

       ধারাবাহিক নাটক ----                                 

                                                               

                                    

                                  -----০----


No comments:

Post a Comment