Short story, Features story,Novel,Poems,Pictures and social activities in Bengali language presented by Arghya Ghosh

এইতো সমাজ - ৫



                 এইতো  সমাজ 

                     

                   ( ধারাবাহিক নাটক ) 





                                
( মানুষ কেন বিপথে যায় , কি করেই বা ঘুরে দাঁড়ায় , সেই কাহিনীই এই নাটকে তুলে ধরা হয়েছে।স্কুল জীবনে লেখা সেই নাটকই ধারাবাহিক ভবে তুলে ধরা হল আপনাদের দরবারে । নজর রাখুন ।সঙ্গে থাকুন।ধন্যবাদ )
    


                            অর্ঘ্য ঘোষ





                             ষষ্ঠ দৃশ্য


                (  স্থান - মিলির শ্বশুরবাড়ি ) 



              ( চেকের শাড়ী পরিহিতা মিলি এবং পাজামা পাঞ্জাবী পরিহিত জামাইবাবুর কথপোকথন )



জামাইবাবু - আজ তো তোমার ভাই আসছে , বাকি বর পণের টাকাটা নিশ্চয় নিয়েই আসছে।

মিলি - তুমি এখনও  সেই টাকা নেবার জন্য বসে আছ ?

জামাইবাবু - তা বসে থাকবো না ? পাওনা টাকা বলে কথা  -

মিলি - ওগো তোমার পায়ে পড়ি ।দোহাই তোমার , দাদাকে যেন কিছু বলে বসো না। ছোট  থেকেই  ও যে বড়ো সেন্টিমেন্টাল।

জামাইবাবু - সেন্টিমেন্টাল তো সেন্টিমেন্টাল , আমি কি কাউকে স্পষ্ট কথা বলতে ভয় পাই ?

মিলি -তবুও তুমি না বলে ছাড়বে না ?



                          ( বাইরে থেকেই মিলিকে ডাকতে ডাকতে মলয়ের প্রবেশ )

মলয় - মিলি, মিলি , এই মিলি -

মিলি - কে রে দাদা ,আয় আয়


                        ( মলয় জামাইবাবুকে প্রণাম করে )

জামাইবাবু - থাক, থাক,

মিলি - দাদা, বাপুজী কেমন আছে রে, ভালো তো ?

মলয় - হ্যাঁ ভালো , তোরা সব ভালো তো ?

মিলি - এই এক রকম ।

মলয় - জামাইবাবু কেমন আছেন , ভালো নিশ্চয় ?

জামাইবাবু - এই চলে যাচ্ছে।

মলয় - জামাইবাবু মিলিকে আমি আজ নিয়ে যাচ্ছি , আবার আমিই দিয়ে যাব।

জামাইবাবু - বর পণের বাকি টাকাটা এনেছ ?

মলয় - ওটা এখন যোগাড় করতে পারি নি জামাইবাবু , পারলেই দিয়ে যাব।

জামাইবাবু - কবে আর যোগাড় করতে পারবে ?

মিলি - ওগো তুমি চুপ কর নইলে আমি মাথা ঠুকে মরব।

মলয় -  জামাইবাবু আপনি বিশ্বাস করুন যত তাড়াতাড়ি পারি টাকাটা আমরা দিয়ে দেব ।

জামাইবাবু - বিশ্বাস আর ক'দিনই বা করা যায় বলো ? দু -বছর তো হয়ে গেল , এখনও তো দিলে না।

মলয় - কি করবো বলুন যাদের বাড়িত একটা পয়সাও ইনকাম নাই , তাদের পক্ষে দু বছরেও হাজার টাকা যোগাড় করা সহজ কথা নয় জামাইবাবু।

জামাইবাবু - তবে আবার বোনকে নিয়ে যাবার এত ঘটা কিসের ?

মলয় - জামাইবাবু।

মিলি - ওগো তুমি কি চাও আমি মরি ?

জামাইবাবু - যারা বর পণের বাকী টাকা দিতে পারে না তারা কেন যে মেয়ে নিতে আসে বুঝতে পারিনা ?

মলয় - জামাইবাবু আপনি অমন করে বলবেন না , আমরা নেহাতই গরীব নইলে টাকাটা এতদিন ফেলে রাখতাম না।

মিলি - দাদা তুই চলে যা ,  আর আসিস না ।যদি আসিস তো আমার মরা মুখ দেখবি , যেদিন মরব সেদিন একবার শেষ দেখা দেখতে আসিস, কি করবি বল, এ তোর অভাগিনী  বোনের কপাল।

জামাইবাবু - হ্যা কপাল।


                                  ( মাথা নিচু করে মলয় চলে যাচ্ছিল এমন সময় জামাইবাবুর ডাকে ফিরে তাকায় )

জামাইবাবু - দাঁড়াও, এটা নিয়ে যাও।


 ( বলে মলয়ের আনা কাপড়ের প্যাকেটা ফেরত দেয় )

মলয়- কিন্তু এটা তো আপনাদের জন্য এনেছিলাম।

জামাইবাবু - কিন্তু মলয় , ও কাপড় জামা তো পড়ি না , ও আমাদের বাগালে পড়ে।

মলয় - জামাইবাবু -


                                                                                                     ( মাথা নিচু করে মলয়ের প্রস্থান )

মিলি - তুমি মানুষ না পাষাণ ? ছেলেটা এলো আর তুমি তাকে তাড়িয়ে দিলে ? তোমার বিবেকে বাঁধল না ?

জামাইবাবু - কি আর করবো বলো , তোমার ভাইয়ের যেমন ভাগ্য।       (হাসি) 

মিলি - তুমি হাসছ ?

জামাইবাবু - হাসব না তো কী কাঁদব। ? তোমার ভাইএর কাছে আবার বিবেক, তোমার ভাই মানুষ নাকি ?

মিলি - আমার ভাই তোমার চেয়ে অনেক বেশী মানুষ্যত্বের অধিকারী।  গরীব হতে পারে  কিন্তু তোমার মত পাষন্ড নয় বুঝলে।

জামাইবাবু - তাই নাকি মিলি সুন্দরী ?

                                                                                                                ( মৃদু হাসি )

                       ( পর্দা নেমে আসে )

                   ( চলবে )

                                


নজর রাখুন / সঙ্গে থাকুন 


     শীঘ্রই আসছে ----

সালিশি সভার রায়ে সর্বস্ব হারানো এক আদিবাসী তরুণীর ঘুরে দাঁড়ানোর , দাঁড় করানোর মর্মস্পর্শী কাহিনী অবলম্বনে ধারাবাহিক উপন্যাস --

                   


                                                                       

----০----





No comments:

Post a Comment