Short story, Features story,Novel,Poems,Pictures and social activities in Bengali language presented by Arghya Ghosh

লিমেরিক গুচ্ছ --- ১২





        লিমেরিক গুচ্ছ

                      

 
         

                         অর্ঘ্য ঘোষ



             রামা-শ্যামাদের দিন




 তা ধিন ধিন ধিন , আজকে নাকি রামা-শ্যামাদের দিন।
 মাইকেতে কাঁদছে কুমির ,  যেন বাজছে ব্যাথার বিন।
     কান্না শেষে কুমিরেরা চিবোচ্ছে চাউমিন ,
    খিদের জ্বালায় রামা-শ্যামা কাঁদছে সারাদিন।
 শিশুদিবসের পোষ্টারেতে রামা-শ্যামারা তবু হাসছে অমলিন।




            -----০-----




             নয়া ধারাপাত





 অঙ্কটা তো সহজ ভারি , মন দিয়ে তাই চলেছি  কষে।
 উত্তরটা গোলকধাঁধায় গুলিয়ে তবু ফেলছি অবশেষে।
 চারশো টাকায় ' আনলিমিটেড', হচ্ছে কথা আমজনতার।
 সেই ফোনেতে হাজার দশেক গলছে কেন মন্ত্রী নেতার ?
 কে জানে হায় , এই ধারাপাত আর কি আছে অন্য কোন দেশে ?




           ------০------ 


  
 

              বাবু চাষা 




                 

জমির আলে কোন কালে পা পড়ে না তার ,  করেন বাবুআনা।
ভালো চাষি বলেই নাকি জুটেছে তার চাষের প্রাইজখানা।
         ফলিয়ে ফসল মনা হাঁড়ির হাড়মাসটা কালি,
          তার ভাগ্যে লবডঙ্কা , তার গুড়েতে বালি। 
  বাবু চাষাদের ইঁদুর দৌড়ে মনা হাঁড়িরা হয়েছে তালকানা। 




       ------০------





             হক কথা



  ওদের  নাকি সাত খুন মাপ , বলতে পারেন যা খুশি তাই কথা।
   তোমার আমার এক কোপেতে ধর থেকেই নামিয়ে দেব মাথা।
         জানাই আছে স্পষ্ট কথায় কষ্ট অনেকখানি ,
           তাই বলে কি মিথ্যে হবে মনীষীদের বানী ?
     হক কথাটা বলতে হবে ,  উঁচু করেই চলতে হবে মাথা।
 




     --------০------- 

     পড়ুন / পড়ান 



             নজর রাখুন / সঙ্গে থাকুন 


          ১৯  নভেম্বর থেকে প্রতিদিন সকাল ১০ টার মধ্যে প্রকাশিত হচ্ছে





                ধারাবাহিক উপন্যাস 



                       সালিশির রায় 

                                                                

সালিশি সভার রায়ে সর্বস্ব হারানো এক আদিবাসী তরুণীর ঘুরে দাঁড়ানোর , অন্যকে দাঁড় করানোর মর্মস্পর্শী কাহিনী অবলম্বনে ধারাবাহিক উপন্যাস --

                   


                                                                  


খুব কাছে থেকে দেখা আদিবাসী সমাজের এক তরুণীর মর্মান্তিক পরিণতির ঘটনা । একসময় ঘটনাটি নিয়ে সংবাদ মাধ্যমে তোলপাড় হয়েছিল। কিন্তু সংবাদ মাধ্যমের নজর এড়িয়ে গিয়েছিল অনেক ঘটনা।সেই ঘটনাই তুলে ধরা হয়েছে এই কাহিনীতে। আদিবাসী সমাজের ভাষা আলাদা , কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভাবের প্রকাশও আলাদা। কিন্তু দুঃখ , জ্বালা , যন্ত্রণার অভিব্যক্তি মনে হয় মানুষ মাত্রেরই এক।সেই সব জ্বালা যন্ত্রনার অভিব্যক্তি বৃহত্তর সমাজের উপযোগী ভাষা এবং ভাবের প্রকাশ ভঙ্গিতে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। ত্রুটি -বিচ্যুতি থাকাটাই স্বাভাবিক।তাই সবিনয়ে আগাম মার্জনা চেয়ে নিচ্ছি। একটাই প্রার্থনা , ভালো লাগলে বলুন , বলুন খারাপ লাগলেও।ধন্যবাদ। 

         

                ------০------ 

                 

   

No comments:

Post a Comment