Short story, Features story,Novel,Poems,Pictures and social activities in Bengali language presented by Arghya Ghosh

লিমেরিকগুচ্ছ -- ১০




        লিমেরিক গুচ্ছ

                         





                  অর্ঘ্য ঘোষ




                 নামাবলী


           

 পুলিশ মামা ভরছে ধামা , সিভিক ব্যাটা মরছে খেটে খেটে।
 মাস্টারেরা মারছে মজা ,প্যারাটিচারের ভাত নেইকো পেটে।
      আজব দেশের আজব নিয়ম , বলতে লজ্জা লাগে
     কারো জোটে মণ্ডা মিঠাই , কারো বেগুনপোড়া ভাগে।
 কে জানে হায় ,  সাম্যবাদের নামাবলিটা কবেই গ্যাছে ফেটে।




         -----০-----



               ভাবনা




পড়াশোনায় মাথা ছিল ওপাড়ার কেষ্টার।
 ভুলত্রুটি ছিল নাকো কোন কিছু চেষ্টার।   
        ছিল নাকো টাকা কড়ি
       কেনা তাই হয় নিকো মাস্টারি
মাথাটাই গেল শেষে , কালে কালে হলো কি দেশটার ?



       -----০----



                         

             হাভেতে




হাভেতেদের ভাত জোটে না , বাবুরা তোলে রেশন।
গরীব সাজা এখন নাকি বাবু ভায়াদের  ফ্যাশান।
           মরছে গরীব মাথা কুটে।
          বারো ভুতেই খাচ্ছে লুটে। 
গন্ডারেরা রাজা হয়ে করছে সব এমনতরো শাসন।





         -----০----





           কুমিরছানা





নিত্য নতুন ঘোষণাতে শুধু ভরছে হৃদয়খানা
 মনের সুখে গাইছি তাই ধারা করা সব গানা
       মগডালেতে ঝুলেছে গাজর
       লাফিয়ে বৃথা ভাঙছি পাঁজর
শিয়ালেরা মুচকি হাসে , আমজনতা দেখেছে কুমিরছানা।     



       ------০-----
           

No comments:

Post a Comment