Short story, Features story,Novel,Poems,Pictures and social activities in Bengali language presented by Arghya Ghosh

লিমেরিক গুচ্ছ --৫




       লিমেরিক গুচ্ছ

                    


           
        
         অর্ঘ্য ঘোষ


         চাষার দুঃখ -- ১



আজব দেশের আজব নিয়ম , চাষ না করেও হচ্ছে যে সব চাষা।
তারাই পাচ্ছে সরকারি বীজ , মন্দ তো নয় ব্যাপারখানা খাসা।
        ঘাম ঝরাতে তাদের কে আর যাছে কৃষিকাজে ,
         সবাই এখন কড়াইতে বীজের বাদাম ভাজে।
   শুধু আশায় আশায় মরছে বসে সত্যিকারের চাষা।


              ---০---


           চাষার দুঃখ --২   




আলে যাদের পড়ে না পা ,  চাষ শিখতে তারাই হিল্লি দিল্লি ছোটে ।
 হাঁকিয়ে গাড়ি চাষাবাবুরা মনের সুখে  মাংস পোলাও সাঁটে। 
    খোলাবাজাদেরই বিকোচ্ছে আজ সরকারি সব লেবেল সাঁটা মাল
 কপালপোড়া চাষির কথা ভাবছে কে আর , তাদের দুঃখ চিরকাল
হাইটেকের এই দুনিয়ায় তাল হারিয়ে চাষারা তাই পিছন পানে হাঁটে।  



             ----০----      


           চাষার দুঃখ  -- ৩   




ফলিয়ে ফসল দাম না পেয়ে  চাষারা সব দিচ্ছে গলায় দড়ি ,
 কে জানে কে সরকারকে বেচেছে ফসল , বিচার বলিহারি।
    মাঝে মধ্যে কাঁপিয়ে মাইক ঝরছে কপট দরদ। 
      সবকিছুই মিথ্যামেকী , আসল চাষার ছড়ৎ। 
  কে না জানে  ছড়ৎ গেলেই তার উনুনেতে আর চড়ে না হাঁড়ি।   


            ----0----


             চাষার দুঃখ - ৪ 



চাষের আলো চাষার ভালো  , গালভরা সব নাম 
তারই নাগাল পেতে গিয়ে চাষার ছুটছে কালঘাম 
    সেখানেতেও নকল চাষার একছত্র কারবার
      আসল চাষা ছুটে ছুটে শুধু হচ্ছে জেরবার 
চাষার রাজ্যে আজও রাবণ রাজা , শুধু পাল্টে গ্যাছে নাম।                       
  

                   ---০---                

No comments:

Post a Comment